শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মেঘনা ইন্স্যুরেন্স

  |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মেঘনা ইন্স্যুরেন্স

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মেঘনা ইন্স্যুরেন্স

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। গতকাল এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৯ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ দশমিক ৫৫ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৬ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়গকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ জুন বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে মেঘনা ইন্স্যুরেন্সের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৮ পয়সায়।

কোম্পানিটির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১৭ কোটি ৭৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে ২৯ দশমিক ২৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১ দশমিক ১৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৯ দশমিক ৬১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৭ টাকা ৫০ থেকে ৩৪ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com