শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১১–১২ ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

  |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত

১১–১২ ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে।

এই ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উক্ত দুই দিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে তা পাঠিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com