শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৩ কোটি টাকা মুনাফা দেবে সন্ধানী লাইফ

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

১৩ কোটি টাকা মুনাফা দেবে সন্ধানী লাইফ

সংগৃহীত ছবি

কোম্পানি সূত্রে এ তথ‍্য জানা গেছে।

সূত্র জানায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুসারে ১০ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৬৫৯ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের মোট ১৩ কোটি ১৬ লাখ ৩৮ হাজার ৩৫৯ টাকা মুনাফা দেবে।

এর আগে ২০২১, ২০২০ এবং ২০১৯ সালেও শেয়ারহোল্ডারদের ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিলো বিমা খাতের কোম্পানিটি।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। এর আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা।

১০৯ কোটি ৬৯ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার আজ বৃহস্পতিবার দিনের শুরুতে দাম ছিল ২৯ টাকার ৭০ পয়সায়।

পর্ষদ ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিক্রম অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

ওইদিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানির রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ আগস্ট।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com