অর্থনীতি ডেস্ক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 162 বার পঠিত
সংগৃহীত ছবি
প্রাইম ব্যাংক সম্প্রতি এন জেড টেক্স গ্রুপের সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করেছে। এন জেড টেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান, ডিএমডি নাজিম এ. চৌধুরী, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান এবং এন জেড টেক্স গ্রুপের ডিরেক্টর এস কে মনিরুল ইসলাম, গ্রুপ সিএফও মো. আবি আব্দুল্লাহ্ রাসেল প্রমুখ। প্রাইম ব্যাংকের হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ এবং এন জেড টেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. সালেউদ জামান খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam