শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি: ইসি রাশেদা

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত

ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি: ইসি রাশেদা

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। অভিজাত এলাকা। ভোটার হয়ত এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানা যাবে। ভোট আগে হোক, ফলাফল হোক, কত শতাংশ হয় দেখাব আমরা। গ্রহণযোগ্য পারসেন্ট হতেও তো পারে! আর আমি যখন গেছি (ভোটের মাঠে) তখন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। এটাও হতে পারে, বৃষ্টি কারণে ওই সময় ভোটাররা আসেননি। তবে ভোট পরার হার বাড়বে বলে আমার ধারণা।

স্থানীয় নির্বাচনের বিষয়ে বলেন, সেখানেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com