অর্থনীতি ডেস্ক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 118 বার পঠিত
সংগৃহীত ছবি
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন তাজ উদ্দীন আহম্মদ ও সালামুন নেছা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি লাভ করেন তারা।
তাজ উদ্দীন আহম্মদ পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে উপমহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংকের খুলনার জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এদিকে সালামুন নেছা পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পার্সোনাল ম্যানেজমেন্ট বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে সালামুন নেছা রূপালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।
সালামুন নেছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ব্যবসায় শিক্ষা অনুষদ হতে ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
Posted ১২:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam