পুঁজিবাজার ডেস্ক | রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 164 বার পঠিত
সংগৃহীত ছবি
সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে বুধবার উত্থানের পর বৃহস্পতিবার ও রোববার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো। এর আগেও গত সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) দুই দিন পুঁজিবাজারে দরপতন হয়েছিল।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৪৫টি প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৭০০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিনের লেনদেন কমেছে।
এদিন দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। পরের তালিকায় রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, আরডি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, রূপালী লাইফ, বিএনও লুব-রেফ, ওরিয়ন ইফিউশন এবং লিগেসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।
আজ দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকার শেয়ার।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam