শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নামমাত্র লভ্যাংশ দেবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   171 বার পঠিত

নামমাত্র লভ্যাংশ দেবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

সংগৃহীত ছবি

শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমা খাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২০ পয়সা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ফলে কোম্পানির ৩ কোটি ৭৫ লাখ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ৭৫ লাখ টাকা পাবেন।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। ওইদিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৪ পয়সা। যা ২০২১ সালে ছিল ২০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ৪ পয়সা ইপিএস বেড়েছে।

ইপিএস বাড়ার বছরের কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৭৩ পয়সা। নতুন প্রজন্মের কোম্পানিটি ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিভুক্ত হওয়ার বছরের নামমাত্র লভ্যাংশ দিলো কোম্পানিটি।

৩৭ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার সবশেষ রোববার ৬৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com