অর্থনীতি ডেস্ক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 206 বার পঠিত
সংগৃহীত ছবি
এসএসসি উত্তীর্ণ ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভাপতিত্ব করেন পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা এবং ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
ব্যাংকের সিইও মোসলেহ উদ্দীন আহমেদ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam