প্রবাসের পাতা ডেস্ক | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত
সংগৃহীত ছবি
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে টরন্টোর বাংলা টাউনে র্যালি ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরতের দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত না পাঠানো পযর্ন্ত টরন্টোতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মহিলা আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের নেতা–কর্মীরা অংশ নেন।
Posted ৪:২১ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam