শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে এলো চারটি নতুন ডিপোজিট প্রোডাক্ট

ব্যাংক ডেস্ক   |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   95 বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে এলো চারটি নতুন ডিপোজিট প্রোডাক্ট

সংগৃহীত ছবি

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও সেবার পরিসর বাড়াতে শরি’আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রোডাক্টসমূহ হলো নবাবি- মুদারাবা মিলিওনিয়ার প্লাস, আমির- মুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণ- মুদারাবা ডাবল স্কিম এবং উপার্জন- মুদারাবা মাসিক আয়।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন আমানত সেবাসমূহের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ও আইআরএম প্রধান মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৫ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com