শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তিন খাতের চমকে উত্থানে পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

তিন খাতের চমকে উত্থানে পুঁজিবাজার

সংগৃহীত ছবি

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। এর ফলে বুধ, বৃহস্পতি এবং রোববার টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো। রোববার শেয়ার বিক্রি-কেনার অর্ডার প্রায় সমান সমান ছিল। এ কারণের পুঁজিবাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টির। বিমা খাতের পাশাপাশি সূচক বৃদ্ধিতে খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাতের শেয়ার অবদান রেখেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে ৩৫টির শেয়ারের দাম কমেছে। বেড়েছে ১২২টি কোম্পানির শেয়ার। অর্থাৎ দাম কমার বিপরীতে বেড়েছে তিনগুণের বেশি কোম্পানির শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ১৭৫কোম্পানির শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৬ পয়েন্টে।

এদিন ৩৩২ প্রতিষ্ঠানের ১২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ১৫২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৬১০ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স লিমিটেড, জেমিনি সি ফুড, রূপালী লাইফ, এমারেল্ড অয়েল, নাভানা ফার্মাসিটিউক্যালস, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে। সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৮৮৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com