ব্যাংক ডেস্ক | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 113 বার পঠিত
সংগৃহীত ছবি
বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের এক উদ্যোক্তা ৫০ লাখ শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদের কাছে ৫৪ লাখ ১৫ হাজার শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৫০ লাখ শেয়ার সাধারণ শেয়ারহোল্ডার তার ছেলে সালেহ আহমেদকে উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এই শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam