| বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 114 বার পঠিত
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে ওপেনিংয়ে ৯৩ রানের জুটি পেয়েও ৮ উইকেটে ২৫৬ রানে আটকে গেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ঝড় তোলা রোহিত শর্মা ও শুভমন গিল আউট হয়েছেন।
ভারত ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৫ রানে ব্যাট করছে। বিরাট কোহলি ৩৪ রানে খেলছেন। তার সঙ্গী শ্রেয়ার আয়ার। এর আগে রোহিত শর্মা ৪০ বলে সাত চার ও দুই ছক্কায় ৪৮ রান করে আউট হয়েছেন। গিল ফিরেছেন ৫৫ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৫৩ রান করে।
এর আগে বাংলাদেশ দলের হয়ে তরুণ তানজিদ তামিম ৪৩ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার শটে ৫১ রান করেন। লিটন দাস সাত চারের শটে খেলেন ৬৬ রানের ইনিংস। পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিক ৩৮ ও রিয়াদ খেলেন ৪৬ রানের ইনিংস।
ভারতের হয়ে পেসার বুমরাহ ১০ ওভারে ৪১ রান দিয়ে ২টি, সিরাজ ৬০ রান দিয়ে ২টি ও রবীন্দ্র জাদেজা মাত্র ৩৮ রান খরচা করে ২ উইকেট নিয়েছেন।
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam