শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাইফুল ইসলাম খান

ব্যাংক ডেস্ক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   273 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাইফুল ইসলাম খান

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের (এনএইউ) পরিচালক মো. সাইফুল ইসলাম খান সম্প্রতি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সাইফুল ইসলাম খান ১৯৯৩ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ইইএফ ইউনিট, এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এবং বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাইফুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এমএ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ডিগ্রিও অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি দেশে-বিদেশে বিভিন্ন সভা-সেমিনার, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com