ব্যাংকের খবর ডেস্ক | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 151 বার পঠিত
সংগৃহীত ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘ঢাকা ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ঢাকা ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
আগামীকাল (০৭ ডিসেম্বর) থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে।
নাম সংশোধন ছাড়া ব্যাংকের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam