শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধুমতি ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   97 বার পঠিত

মধুমতি ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি

সংগৃহীত ছবি

মধুমতি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি রপ্তানিমুখী উৎপাদকদের দীর্ঘমেয়াদি অর্থায়নের সুবিধা প্রদান-বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় প্রধানত রপ্তানিমুখী উৎপাদন শিল্পগুলো দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রোগ্রামের অধীনে মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য ইউএস ডলারে পুনঃঅর্থায়ন সুবিধাপ্রাপ্ত হবেন। এ ছাড়া ওই অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com