শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দ্বিতীয় মেয়াদে কৃষি ব্যাংকের চেয়ারম্যান নাসিরুজ্জামান

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত

দ্বিতীয় মেয়াদে কৃষি ব্যাংকের চেয়ারম্যান নাসিরুজ্জামান

সংগৃহীত ছবি

দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২০ সালের ১৫ ডিসেম্বর প্রথম দফায় তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নাসিরুজ্জামান সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে বিএডিসির চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

মো. নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com