শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সব ধরনের রক্ত রোগ নির্ণয়ে দেশে প্রথম ‘ক্যাল ৮০০০’ মেশিন

স্বাস্থ্য ডেস্ক   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   143 বার পঠিত

সব ধরনের রক্ত রোগ নির্ণয়ে দেশে প্রথম ‘ক্যাল ৮০০০’ মেশিন

সংগৃহীত ছবি

ব্লাড ক্যান্সারসহ সব ধরনের রক্তরোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির ‘ক্যাল ৮০০০’ মেশিনের কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মেশিন শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে।

বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ল্যাবরেটরি মেডিসিন বিভাগে এই মেশিন স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ মেশিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

নতুন এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিভিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ উইথ ইএসআর, ১২০টি সিভিসি ডিআইএফএফ আরইটি ও ৪০টি বডি ফ্লুইড পরীক্ষাসহ এ ধরনের বহুমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, জনসম্পৃক্ত এবং রোগীদের উপকার হয় এমন গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। ব্যয় বহুল চিকিৎসাসেবাও স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। প্রতিটি বিভাগের উন্নয়ন করা হচ্ছে।

উপাচার্য বলেন, গবেষণা কার্যক্রমেও আমরা অতীতের তুলনায় অনেক ভালো করছি। গবেষণা কার্যক্রমে আরো ভালো করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটোরি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল। স্বাগত বক্তব্য রাখেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com