ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত
সংগৃহীত ছবি
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন ২০২৪ সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা উদ্বোধন করেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন। ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলনটি পরিচালোনা করেন।
সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান ও আরএমগণ, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান এবং এসএমই বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন উপস্থিত ছিলেন।
Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam