শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুসল্লিদের জন্য ৫ ভাসমান ব্রিজ স্থাপন করল সেনাবাহিনী

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

মুসল্লিদের জন্য ৫ ভাসমান ব্রিজ স্থাপন করল সেনাবাহিনী

সংগৃহীত ছবি

বিশ্ব ইজতেমা আগামী ২-৪ ফেব্রুয়ারি এবং ৯-১১ ফেব্রুয়ারি দুইটি পর্বে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। সেখানে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর উপর ৫টি ভাসমান ব্রিজ স্থাপন করেছে সেনাবাহিনী। এছাড়া ওজু ও খাবার পানির জন্য দুটি ওয়াটার ব্রাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছেন। এর পাশাপাশি ইজতেমা এলাকায় একটি বোম্ব ডিসপোজাল দল প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com