শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বিভিন্ন এডি শাখার ৪২ জন ম্যানেজার অপারেশন্স ও ক্রেডিট ইনচার্জ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল কোর্সের উদ্বোধন করেন ও একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী বক্তব্যে ড. তাপস ব্যাংকের খেলাপি ঋণ কমিয়ে আনতে লেন্ডিং প্র্যাকটিস, লোন মনিটরিং এবং এসেট কোয়ালিটি রিভিউ এর ওপর গুরুত্বারোপ করতে প্রশিক্ষণার্থীদের তাগিদ দেন। একইসঙ্গে ব্যাংকের ব্যবসায়ীক লক্ষ্য পূরণে লোন রিকভারি ড্রাইভে বিশেষ নজর দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নির্ধারিত সেশনগুলো পরিচালনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহিন আক্তার।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com