শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একটি করে পরিবর্তন নিয়ে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

  |   বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

একটি করে পরিবর্তন নিয়ে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দল রাউন্ড রবিন লিগে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ উমহেলার পরিবর্তে রুমা আক্তারকে একাদশে নিয়েছে। স্বাগতিক বাংলাদেশের মতো ভারতও একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহীনার পরিবর্তে হীনা খাতুনকে একাদশে জায়গা দিয়েছে ভারতীয় কোচ শুক্লা।

বাংলাদেশ রাউন্ড রবিন লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছিল। আজ ফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশের এই আসরের শিরোপা অক্ষুণ্ণ থাকবে। ফাইনাল উপলক্ষে গ্যালারিতে সমর্থক সংখ্যা বেড়েছে।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন নতুন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ একাদশ : স্বর্ণা রাণী সরকার, আফিদা খন্দকার, রুমা আক্তার, জয়নব বিবি, সুরমা জান্নাত, মুনকি আক্তার, স্বপ্না রাণী, সাগরিকা, পুজা দাস, ইতি খাতুন ও বন্যা খাতুন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com