ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ১১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 113 বার পঠিত
সংগৃহীত ছবি
২০২৩ সালে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য সমগ্র ব্যাংকিং খাতে দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার অ্যাওয়ার্ড লাভ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। সেন্টার ফর এনআরবির উদ্যোগে গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীরের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
এনআরবি সেন্টারের চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন।
Posted ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam