শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

সাউথইস্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় যেসব নারী উদ্যোক্তা ও কৃষি প্রক্রিয়াকরণ উদ্যোক্তার সহায়ক জামানত অপর্যাপ্ত তাদের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন ঋণ সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের উপস্থিতিতে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com