শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   270 বার পঠিত

জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

সংগৃহীত ছবি

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালক, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাহেদুল হক সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৩৮৯তম পর্ষদ সভায় পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাহেদুল হক চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জš§গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থইস্ট লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সদস্য, চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড কমার্স ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মো. জাহেদুল হক সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের মাধ্যমে দ্রুত সফলতার শীর্ষে আরোহণ করেন। পেশাগত জীবনে তিনি মেসার্স জাহেদ ব্রাদার্সের প্রোপ্রাইটর এবং মেসার্স নূর অয়েল অ্যান্ড ফুড প্রোডাক্টস্ ও মেসার্স আরাফাত লিমিটেডের পরিচালক।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com