শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুয়েতে প্রবাসীদের ঈদ উৎসবের আয়োজন

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

কুয়েতে প্রবাসীদের ঈদ উৎসবের আয়োজন

সংগৃহীত ছবি

কুয়েতে প্রবাসীদের নিয়ে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) কুয়েতের কাবাদ হিজিলে কুয়েত আল হুদা পাঠক ফোরাম ও ইসলাম প্রেজেন্টেশন কমিউনিটির (আইপিসি) উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী, বনভোজন ও ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মরুভূমির হিজিল অঞ্চল পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। যেখানে বাংলাদেশি খেলাধুলা, যেমন হাড়িভাঙ্গা, রশি টানা, বাস্কেট বল নিক্ষেপসহ নানা খেলায় মেতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া কুরআন, ইসলামী সংগীত, নাত ও রমজান শীর্ষক লিখিত প্রতিযোগিতা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আইপিসির দায়িত্বশীলরা।

এই উৎসবে মনোমুগ্ধকর নাটক অভিনয় উপস্থাপন করেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশি সাংস্কৃতিক গ্রুপ। আপ্যায়ন ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে গধূলির আভায় শেষ হয় উৎসব।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com