শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে বললেন মন্ত্রী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে বললেন মন্ত্রী

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের বন ও বনভূমি সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা বন বিভাগের কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব। দেশে কাঙ্ক্ষিত পরিমাণে বনভূমি সৃজনে বন কর্মকর্তাদের অবদান রাখতে হবে।

রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভা কক্ষে ৪১তম বিসিএস বন ক্যাডারে নতুন যোগদান করা ৩৪ সহকারী বন সংরক্ষকদের অরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিবেদিত থাকতে হবে। নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। সকল কর্তব্য সংবিধানের ১৮ক অনুচ্ছেদের চশমা দিয়ে দেখতে হবে। কোনো ধরনের অনিয়ম ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আইনগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপসচিব আবু নাইম মোহাম্মদ মারুফ খান।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com