ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
সংগৃহীত ছবি
রূপালী ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নবিষয়ক নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ের কমিটি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এছাড়া মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন ও প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
Posted ৩:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam