ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ০৭ মে ২০২৪ | প্রিন্ট | 102 বার পঠিত
সংগৃহীত ছবি
আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে গ্রাহকদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে নিতে সোশ্যাল ইসলামী ব্যাংকে তিন মাসব্যাপী ক্রেডিট কার্ড ক্যাম্পেইন শুরু হয়েছে।
সম্প্রতি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানরা, শাখা ব্যবস্থাপকরা ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন এবং অনেকে আলোচনায় অংশ নেন।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam