শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ব্যাংকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   298 বার পঠিত

রূপালী ব্যাংকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

রূপালী ব্যাংক পিএলসি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ এ স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ২য় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে, ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের সার্বিক নির্দেশনায় চট্টগ্রামের ও. আর. নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সফল করতে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক হেমন্ত কুমার দাশ, এ কে এম জাকির হোসেন, মো. মনিরুজ্জামান, মো. সফিকুল ইসলাম ও প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের ডিজিএম ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা প্রবীর কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সেবার মান, অভিযোগের ধরণ ও প্রতিকারের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সভায় গ্রাহকগণ রূপালী ব্যাংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com