শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   120 বার পঠিত

ঢাকায় কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি

সংগৃহীত ছবি

ঢাকায় এসেছেন কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল জে থো‌পিল। শ‌নিবার (১৮ মে) রা‌তে তার ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানানো হয়, চার দিনের সফরে শ‌নিবার ঢাকায় এসেছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল জে থো‌পিল। ঢাকা বিমানবন্দরে পলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

এ সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত কানাডার হাইক‌মিশনার লি‌লি নিকোলসও উপস্থিত ছিলেন।

ঢাকায় কানাডার হাইক‌মিশন শ‌নিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে জানায়, কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি ঢাকা সফরের সময় সরকা‌রি কর্মকর্তা এবং অংশীজনে‌দের সঙ্গে সাক্ষাৎ ক‌রে ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলের প্রতি কানাডার প্রতিশ্রুতি, দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উপায় চিহ্নিত করবেন। এছাড়া দ্বিমুখী বি‌নি‌য়ো‌গে উৎসাহিত করার জন্য কীভাবে একস‌ঙ্গে কাজ করা যায়, তা নি‌য়ে আলোচনা কর‌বেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com