ব্যাংকের খবর ডেস্ক | বুধবার, ২২ মে ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
সংগৃহীত ছবি
দেশের উত্তরাঞ্চলের ছয় জেলার ১১ হাজার কৃষককে পরিবেশবান্ধব আধুনিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণ দিতে সহায়তা করবে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ ধরনের প্রশিক্ষণে কৃষকরা আর্থিকভাবে সুবিধা যেমন পাবেন, তেমনি দেশের অর্থনীতিও চাঙা হবে বলে প্রত্যাশা স্ট্যান্ডার্ড চার্টার্ড ও টিএমএসএসের।
স্থানীয় সংগঠন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সঙ্গে যৌথ উদ্যোগে কৃষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও রাজশাহীতে ১১ হাজার কৃষককে পরিবেশবান্ধব আধুনিক কৃষি পদ্ধতি ‘পলি হাউস’ চাষ প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam