শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেষ সময়ে বিশ্বকাপ দলে পরিবর্তন

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

শেষ সময়ে বিশ্বকাপ দলে পরিবর্তন

সংগৃহীত ছবি

শেষ সময়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন আনলো বাংলাদেশের গ্রুপসঙ্গী নেদারল্যান্ডস। আইসিসির নিয়ম মেনে আগেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে ঘোষিত সেই স্কোয়াডে ২৫ মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সেই নিয়ম মেনেই দুইটি পরিবর্তন এনেছে তারা।

চোটের কারণে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে ছিটকে গেছেন দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর এই দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইনকে।

বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরাতন চোট ফিরে এসেছে ক্লাসেনের। যার ফলে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। অন্যদিকে ডোরাম পড়েছেন অন্যরকম বিড়ম্বনায়। হাত ভেঙে ফেলায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে কাইল ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার।

২৭ বছর বয়সী লেগ স্পিনার সাকিব জুলফিকার নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ছয় টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখনও পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন ১টি টি-টোয়েন্টি। চলতি বছরের শুরুর দিকে নেপালের বিপক্ষে সেই ম্যাচে আবার করেছেন মোটে ১ ওভার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে নেদারল্যান্ডস। সঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com