শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্থ পাচারকারী ও সিন্ডিকেটকারীদের তালিকা প্রকাশের দাবি সংসদে

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   90 বার পঠিত

অর্থ পাচারকারী ও সিন্ডিকেটকারীদের তালিকা প্রকাশের দাবি সংসদে

সংগৃহীত ছবি

অর্থ পাচারকারী ও বাজার সিন্ডিকেটকারীদের তালিকা প্রকাশের দাবি উঠেছে জাতীয় সংসদে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম এ দাবি জানিয়েছেন।

বুধবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ।

পয়েন্ট অব অর্ডারে তারানা হালিম বলেন, যানবাহনে সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজারে সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক। আমরা জানতে চাই পানামা পেপারসে, পেরাডাইস পেপারে কাদের নাম আছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম- (ফাইল ছবি)
সংসদে তারানা হালিম বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা চাই না এক-দুটি লোকের জন্য আমাদের গায়ে কালি লাগুক। আমি আহ্বান করবো এই সংসদে সিন্ডিকেটকারীদের সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডায় বাড়ি আছে, বেগম পাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে? কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে টাকা পাচার রোধের বিষয় উল্লেখ আছে জানিয়ে তিনি বলেন, সমস্যা হচ্ছে যখন শখের করাত কাটে তখন এদিকেও কাটে, ওই দিকেও কাটে। চোর ধরলে বলে কে ধরেছে? মানে সব চোর। চোর না ধরলে বলে কেন ধরে নাই। সব দোষ তাদের।

দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের প্রশংসা করতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানান তারানা হালিম। তিনি বলেন, আমরা শুরু করেছি। এটার শেষ করেই ছাড়বো।

তারানা হালিমের বক্তব্য শেষ হওয়ার আগে সংসদে ফ্লোর চান চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তাকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তখন নূর-ই-আলম চৌধুরী এই আলোচনা কিসের উপর হচ্ছে তা জানতে চান।

তিনি বলেন, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা কি সাধারণ আলোচনা? না কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অব অর্ডার হলে এটা কিসের উপর পয়েন্ট অব অর্ডার সেটা থাকতে হবে, সেটা সময়ের মধ্যে থাকবে। আপনি পয়েন্ট অব অর্ডারে যদি একজনকে আধাঘণ্টা সময় দেন, তাহলে তো সংসদের কার্যপ্রণালী বিধি, নীতিমালা কোনোটাই মানা হচ্ছে না। পয়েন্ট অব অর্ডারে অবশ্যই বলতে হবে কি পয়েন্টের উপর, সেটা সময়ের মধ্যে শেষ করতে হবে। আপনি তো (ডেপুটি স্পিকার) সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন। এখানে অনেক এমপি বসে আছেন, তাদের মূল্যবান সময় আছে।

পরে ডেপুটি স্পিকার বলেন, চীফ হুইপ সঠিক কথা বলেছেন। পয়েন্ট অব অর্ডারে আমাদের আইন আছে, কার্যপ্রণালী বিধি আছে। অভিজ্ঞ সদস্য আছেন, তাদের সেই অনুযায়ী কথা বলার দরকার। পয়েন্ট অব অর্ডারে নির্দিষ্ট বিষয়ের উপর এমপিদের কথা বলার অনুরোধ করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com