শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের অডিট-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ২৪ জুন (সোমবার) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজি ও মোহাম্মদ ইয়াকুব আলী।
ব্যাংকের অডিট অ্যান্ড ইনপেকশন ডিভিশনের ১০৫ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com