ব্যাংকের খবর ডেস্ক | বুধবার, ২৬ জুন ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
সংগৃহীত ছবি
সোনালী ব্যাংক পিএলসি এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবায় বিশেষ রেয়াতি করপোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন এবং ফরাজী হাসপাতালের পক্ষে এর চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ফরাজী হাসপাতালে বিভিন্ন ধরনের সেবায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam