শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শতবর্ষের রোডিও শো উপলক্ষে ক্যালগেরি সেজেছে বর্ণিল সাজে, মেতেছেন বাঙালিরাও

প্রবাস ডেস্ক   |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

সংগৃহীত ছবি

কানাডার আলবার্টার ক্যালগেরি শহরে চলছে পৃথিবীর সবচেয়ে বড় রোডিও শো ‌‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ । পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। পর্যটকদের আনাগোনায় পুরো শহর এখন মুখরিত।

শতবর্ষের পুরোনো ঐতিহাসিক ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ প্রথম শুরু হয় ১৯১২ সালে। এটি কাউবয়খ্যাত ক্যালগেরির ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। বিশাল বাজেটের ১০দিন ব্যাপী স্টাম্পপিড পাঁচ জুলাই থেকে শুরু হয়, যা চলবে ১৪ তারিখ পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও ক্যালগেরির ডাউনটাউনসহ বিভিন্ন সড়ক বর্ণিল রঙ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। কাউবয়খ্যাত শহরটি মেতে ওঠেছে তার নিজস্ব অবয়বে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর শহরটি। ক্যালগেরির হোটেল ও রেস্তোরাঁগুলো ফাঁকা নেই।

মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বসবাসরত বিভিন্ন কমিউনিটি তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

ঘোড়াদৌড়, মিডওয়ে গেমস, লাইফ মিউজিক, ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন রাইড, আতশবাজি এবং স্টাম্পপিড প্যারোডের আকর্ষণীয় প্রদর্শনীতে মুগ্ধ হন স্থানীয় দর্শক এবং পর্যটকরা।

অন্যদিকে জনপ্রিয় ‘ স্ট্যাম্পিড ব্রেকফাস্ট’ সকাল থেকে শুরু হয়। এতে অংশ নেন প্রাদেশিক সরকার প্রধান থেকে শুরু করে সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা। তারা শহরের বিভিন্ন স্থানে নিজ হাতে এই ব্রেকফাস্ট জনগণকে পরিবেশন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com