শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে ‘রানার আপ’ স্ট্যান্ডার্ড ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

সংগৃহীত ছবি

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে রানার আপ হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। গত শনিবার ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফি গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মদ ও ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া।

মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (ব্যাব) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকসমূহের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ এবং মো. জাহেদুল হক উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মো. মোশাররফ হোসাইন, এসইভিপি ও হেড অব এসএএম ডিভিশন মুহাম্মাদ সাঈদ উল্লাহ এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত দিয়েছেন।

উল্লেখ্য, ব্যাংকারদের স্বাস্থ্য ও ভ্রাতৃত্ববোধের উন্নয়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহ ও পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (ব্যাব) এর সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ২০২৩ সাল থেকে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com