শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে দূতালয় প্রধানের সাক্ষাৎ

প্রবাস ডেস্ক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

সংগৃহীত ছবি

প্রবাসীদের সমসাময়িক সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। তার ধারাবাহিকতায় রোববার (২৮ জুলাই) হাইকমিশনের কাউন্সেলর শ্রম ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলার অব ইমিগ্রেশন আহমেদ আশফানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ইমিগ্রেশনের বিভিন্ন সমসাময়িক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধকরণ ও ইমিগ্রেশনের বিভিন্ন অপারেশনে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশিরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়।

সাক্ষাৎকালে মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com