শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টাকায় ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ বোর্ডে অনুমোদন

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   180 বার পঠিত

ছাত্র-জনতার আন্দোলন পরবর্তীতে নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। সেখানে যুক্ত হচ্ছে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন পরবর্তীতে নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। সেখানে যুক্ত হচ্ছে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

হুসনে আরা শিখা বলেন, বোর্ডে এবি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের জরিমানা মওকুফের বিষয় ওঠানো হয় কিন্তু অনুমোদন করা হয়নি। অন্যদিকে অগ্রণী ব্যাংকে ব্যাংক কোম্পানি আইনের ১০৯ ধারার ১১ উপ-ধারা অনুযায়ী জরিমানা আরোপের বিষয়‌টি অনুমোদন হয়েছে। সাধারণত ৩ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

মুখপাত্র জানান, বেসরকারি সীমান্ত ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সময়সীমা বাড়ানোর আবেদন করেছিল। এটা ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উচ্চশিক্ষার জন্য ‘বাংলাদেশ ব্যাংক উচ্চশিক্ষা নীতিমালা-২০২৪’, একই গেজেটভুক্ত জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মকর্তার মধ্যে সৃষ্ট বেতন বৈষম্য দূরীকরণ এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এবং কর্মকর্তা পদে সরাসরি নিয়োগপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতা, উৎকর্ষতার ভিত্তিতে প্রদেয় অতিরিক্ত ইনক্রিমেন্ট সুবিধা পুনর্বহালের প্রস্তাবে প্রাথমিক অনুমোদন মিলেছে। তবে চূড়ান্ত করতে নানা ধাপ খতিয়ে দেখা হবে।

জানা গেছে, বর্তমানে বাংলাদেশের ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার ১০টি কাগুজে নোট প্রচলন আছে। এর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দুই পাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এ ছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে। আগামীতে নোট ছাপা‌নোর সময় এ ছ‌বি বাদ দেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com