| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ।
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারিত নয়। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ, বার্ষিক পারফরম্যান্স ইনসেনটিভ, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, হেলথ কেয়ার ফ্যাসিলিটি, লিভ এনক্যাশমেন্ট ও গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং গাড়ি রিইম্বারসমেন্ট ভাতা দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam