| সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 132 বার পঠিত
পুঁজিবাজারে সূচকের পতন, তবে লেনদেন বেড়েছে সিএসইতে
ঈদ ও পহেলা বৈশাখের ছুটির পর দেশের পুঁজিবাজারে দরপতন চলছেই। এর ধারাবাহিকতায় বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম
বুধবার (১৭ এপ্রিল) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে বুধবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮০ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৭৬৩ দশমিক ৭৭ পয়েন্টে ও ২ হাজার ৭ দশমিক ৩৪ পয়েন্টে। আর ১ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে ডিএসইএস সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১ হাজার ২৬২ দশমিক ৪১ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৭ কোটি ৭০ লাখ টাকা।
এ ছাড়া বুধবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এ ছাড়া তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, গোল্ডেন সন, ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিকস ও প্যারামাউন্ট টেক্সটাইল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন একটি বাদে কমেছে সব সূচকের মান। বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ দশমিক ৫৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৪৫৯ দশমিক ৫৪ পয়েন্টে ও ৯ হাজার ৮৯৭ দশমিক ৭৩ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৫ দশমিক ৪৬ পয়েন্টে ও ১ হাজার ১৭৯ দশমিক ৯২ পয়েন্টে। তবে ৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ৫৯৯ দশমিক ২৭ পয়েন্টে।
এদিকে, সিএসইতে বুধবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১ কোটি ৯৮ লাখ টাকা।
সিএসইতে ২০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারদর।
স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। তবে লেনদেন বেড়েছে সিএসইতে।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam