শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ আটক ৯

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ আটক ৯

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামিদের চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com