শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টানা ষষ্ঠবার দেশসেরা সিরামিকস ব্র্যান্ড হলো আকিজ সিরামিকস

  |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

টানা ষষ্ঠবার দেশসেরা সিরামিকস ব্র্যান্ড হলো আকিজ সিরামিকস

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ শীর্ষক গালা নাইট অনুষ্ঠানে সিরামিকস ব্র্যান্ড হিসেবে এ বছরের সেরা ব্র্যান্ড হিসেবে আকিজ সিরামিকসের নাম ঘোষণা করা হয়।

২০১৯ সালে প্রথমবারের মতো আকিজ সিরামিকস এ সম্মানে ভূষিত হয়। এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয়বার এ সম্মাননা নিজেদের করে রাখার কীর্তি গড়ে আকিজ সিরামিকস।
২০২৪ সালের সেরা ব্র্যান্ড হওয়ার মাধ্যমে টানা ষষ্ঠ বারের মতো দেশসেরা সিরামিকস ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে আকিজ সিরামিকস।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ শীর্ষক গালা নাইট অনুষ্ঠানে সিরামিকস ব্র্যান্ড হিসেবে এ বছরের সেরা ব্র্যান্ড হিসেবে আকিজ সিরামিকসের নাম ঘোষণা করা হয়।

এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো আকিজ সিরামিকস এ সম্মানে ভূষিত হয়। এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয়বার এ সম্মাননা নিজেদের করে রাখার কীর্তি গড়ে আকিজ সিরামিকস।

অনন্য এ অর্জনের মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রিতে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় নিজেদের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করে নিয়েছে আকিজ সিরামিকস। প্রমিজ অব পারফেকশন বা নিখুঁত হওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় গ্রাহকদের মনে বিশ্বাস ও ভরসার প্রতীক হিসেবে বছরের পর বছর ধরে অতুলনীয় সফলতা অর্জন করে চলেছে এ ব্র্যান্ড।

ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের অসাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর এই সম্মাননায় ভূষিত করতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেয়া হয়।

দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর বিশদ সমীক্ষা পরিচালনা করে এই সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com