শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ

  |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

আজ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ

আজ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখানো বাংলাদেশ পৌঁছে গেছে মূল পর্বের কাছাকাছি। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালেই নিগার সুলতানার দল টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। একই দিন বিকাল ৩টায় থাইল্যান্ডকে হারিয়ে স্বাগতিক পাকিস্তানও পেতে পারে বিশ্বকাপের টিকিট।

তিন ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। আজ দুই দলই জিতে গেলে ছয় দলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে তারা। বাকি চারটি দল বিদায় নেবে। কেননা তখন বাকি কারো পক্ষেই আর ৮ পয়েন্ট পাওয়া সম্ভব হবে না।

থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্য যাত্রার সূচনা বাংলাদেশের। এরপর আয়ারল্যান্ডকে ২ উইকেটে ও স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় নিগারের দল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিগার। প্রস্তুতি ম্যাচে ৭০ রান করার পর বাছাইপর্বে তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮০ বলে ১০১, ৬৮ বলে ৫১ ও ৫৯ বলে ৮৩ রান। আসরের সর্বোচ্চ রানও (২৩৫) নিগারের। দ্বিতীয় সর্বোচ্চ ২০১ রান করেছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। উইকেট শিকারের তালিকায় দুইয়ে আছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস সুমনা (৮ উইকেট)।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com