শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৫তম সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৫তম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। এ সময় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের এমডি ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমডি শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ইকবাল কার্যোপলক্ষে সভায় যোগদান করেন। এ সময় ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের ওপর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com