| বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল
ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্লাটফর্ম ‘আগামী’র পৃষ্ঠপোষকতায় ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে বাংলা মিডিয়ামের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় সম্প্রতি এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ ও স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’র সিনিয়র ম্যানেজার নাতাশা কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পক্ষে ছিলেন কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রায়ম্যান, এক্সামসের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সামসের মাস্টার ট্রেইনার সানা শহীদ। অন্যদিকে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ক্লাব গ্রোথ ডিরেক্টর মো. গোলাম দস্তগীর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর ফয়েজ উদ্দিন আহমেদ ও ঢাকা বাংলাদেশ টোস্টমাস্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. তাহমিদুল ইসলাম। দেশের পাঁচটি বিভাগের মোট ৩৩টি স্কুলে প্রাথমিক, আঞ্চলিক ও চূড়ান্ত রাউন্ড—এ তিনটি পর্যায়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam