| বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে রোমো রউফ চৌধুরী পুনর্নির্বাচিত
ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান পদে রোমো রউফ চৌধুরীকে পুনর্নির্বাচিত করা হয়েছে। তিনি ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক।
রোমো রউফ চৌধুরী বর্তমানে র্যানকন গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে র্যানকন মোটরবাইকস লিমিটেড, র্যানকন মোটরস লিমিটেড, র্যাংগস লিমিটেড, র্যাংগস প্রপার্টিজ লিমিটেড, র্যানকন অটোমোবাইলস লিমিটেড, র্যানকন ওশেনা লিমিটেড, র্যানকন সি ফিশিং লিমিটেড ও র্যানকন ইলেকট্রনিকস লিমিটেড উল্লেখযোগ্য।
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam