| রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
বীমা খাতের তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক শারমিন নাসির পূর্ব ঘোষণা অনুসারে কোম্পানিটির ৮ লাখ ৯৭ হাজার ৬০৪টি শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তার স্বামী ও কোম্পানিটির পরিচালক নাসির উদ্দিন আহমেদের অনুকূলে উপহার হিসেবে তিনি এ শেয়ার হস্তান্তর করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৬ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৫ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সায়।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam